Free Dollars

, , , , ,

ফোটে শীতের কালে,হরেক রঙের 'ডালিয়া' ফুল ফোটে শীতের কালে

ফোটে শীতের কালে
মোঃ জসিম উদ্দীন

হরেক রঙের 'ডালিয়া' ফুল
ফোটে শীতের কালে,
'গাঁদা' ফুলের জন্যে চাষী
ব্যস্ত সময় হালে।

হলুদ, লাল, কমলা, রক্ত
চায়না ইনকো গাঁদা,
ভালোবাসারি প্রতীক গোলাপ
লাল, গোলাপি, সাদা।

'সূর্যমুখী' ফুলের সাথেও
তেলের জোগান দেয়,
রঙ বাহারি 'কসমস' ফুল
গন্ধ সবাই নেয়।

'চন্দ্রমল্লিকা' ফুলের ওই
আদি নিবাস চীনে,
মেক্সিকোর ওই 'জিনিয়া' ফুল
ফুটলো দিনে-দিনে।

ক্যামেলিয়া, আর প্যান্সি, স্টার
সিলভিয়া, জারবেলা,
ডেইজি, পপি, এন্টারহেনা
প্যানজি ফুলের মেলা।

কোন মন্তব্য নেই

hi my name is baized