Free Dollars

, , , , ,

কুষ্টিয়া এক ছোট্ট শহর ভালোবাসায় ভরা এই শহরেই জন্ম অামার

কুষ্টিয়ারিতা ফারিয়া রিচি

কুষ্টিয়া এক ছোট্ট শহর ভালোবাসায় ভরা
এই শহরেই জন্ম অামার এই শহরেই পড়া৷
অলিগলি অাছে যতো অামার সবই চেনা
এই শহরের কাছে অামার অাছে অনেক দেনা!
ছোট্ট থেকেই এই এলাকায় চলছি অাজো চলি
শুনতে কী চাও হৃদয় খুলে গল্প তবে বলি৷
শহর ঘেঁষে চলছে ছুটে প্রিয় গড়াই নদী
মুগ্ধ হতে নদীর রূপে দেখতে চোখে যদি!
গাছগাছালি,ফুল,পাখি অার লতাপাতায় ঘেরা
কুষ্টিয়া যে বাংলাদেশের সব জেলারই সেরা!
দালানকোঠা বাড়ি-গাড়ি শহর জুড়ে কতো
শান্তি অাছে অাঁচলভরা অামার মায়ের মতো৷
এই জেলাতে অাছে অনেক জ্ঞানী-গুণী জনে
কর্মে শুধু নয় যে ধনী ধনী তারা মনে৷
সাঁইজি লালন, রবি ঠাকুর কাঙাল হরিনাথ
সাহিত্যকে ঋদ্ধ করে অারো অনেক হাত৷
মীর মশাররফ,অাকবর হোসেন, কবি অাজিজুর
যাদের লেখায় কেঁপে ওঠে মনের সমুদ্দুর৷
নাম শুনেছো মাসুদ করিম কুমারখালী বাড়ি
যার লেখা গান এদেশবাসীর নিচ্ছে হৃদয় কাড়ি৷
রোকনুজ্জামান খান দাদাভাই ভেড়ামারার অালো
স্বগৌরবে দেয় উড়িয়ে কাব্য ছড়ার পালও..
রাধা বিনোদ পালের কথা জানে সবাই জানে
এ নাম দেখি ইতিহাসে কবিতা ও গানে৷
মাহমুদা খাতুন সিদ্দিকাও অনেক বড় কবি
নাটকপাড়ার নাজমুল অালম নাট্যাকাশের রবি৷
নীলবিদ্রোহী প্যারী সুন্দরী ঐতিহাসিক নাম
কাব্যলেখায় লালিম হকও ঝরায় গায়ের ঘাম৷
সামছুদ্দিন মিনিষ্টার ও কাজী মিয়াজান
বাঘা যতীন দেয় বাড়িয়ে প্রিয় জেলার মান৷
সুদিন লাহিড়ির কথা তো অজানা নয় কারো,
খুলে দিলো মিলন সরকার রুদ্ধ জ্ঞানের দ্বারও৷
অাব্দুর রশীদ চৌধুরীকে চিনতে কারো বাকী?
সাহিত্যকে রাখতে সজিব যাচ্ছে দিয়ে ঝাঁকি৷
অালম অারা জুঁইকে চেনে এই এলাকার সবে
শতবছর পরও এ নাম অমর হয়ে রবে৷
চারদিকেই যাচ্ছে করে শিক্ষার অালো দান
কয়া গাঁয়ের সোনার ছেলে রকিবুল হাসান৷
কুমারখালীর লিটন অাব্বাস অনেক গুণে গুণী
অারেক গুণী কবি সাদিক সবার মুখে শুনি৷
গানের রাজা থানাপাড়ার মিল্টন খন্দকার,
এমন গুণীর সাথে বলো অাছে দ্বন্দ্ব কার?
সমাজসেবী কাজি শেলীর কথা সবাই জানে
এই এলাকার সব মানুষে তাকে যে খুব মানে৷
বলছি অামি অনেক কথা তবু রয়ে গেলো
মনের ভেতর অারো কথা ঘুরছে এলোমেলো৷
এই জেলাতে অারো অনেক মেধাবীরা অাছে
কুষ্টিয়া তাই পরিচিত বিশ্ববাসীর কাছে!
kushtia map photo

কোন মন্তব্য নেই

hi my name is baized